শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
কর্ণফুলীতে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

মো: সিরাজুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রাদিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে “ভূমি মেলা”-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা তিনদিন ব্যাপী(২৫-২৭ মে) মেলাটি উদ্বোধন করেন। তিনদিন ব্যাপী এ মেলায় ১ম দিন বর্ণাঢ্য র‍্যালী, স্টল পরিদর্শন ও সেমিনার করা হয়। ২য় দিনে গণশুনানী ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ভূমি আড্ডা আয়োজন করা হয়। এবং ৩য় দিন কুইজ প্রতিযোগিতা, জণসচেতনমূলক সভা ও সমাপণী আয়োজনের মধ্য দিয়ে জমজমাট ভূমি মেলার সমাপ্তি হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা বলেন, তিনদিনের এ মেলার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ডিজিটাল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারির ক্ষেত্রে ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং দ্রুত ও সহজে সেবা নিতে পারার বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।

এছাড়াও মেলার বুথসমূহে জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের ধারণা দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর