বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

কর্ণফুলীতে ব্র্যাকের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
কর্ণফুলীতে ব্র্যাকের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার অভিযান

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণফুলী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।

অভিযানে স্বাস্থ্য সহকারী আহমেদের নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী পাথরঘাটা ইউনিয়নের তোতার বাপের হাটখোলা বাজার এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের খালি জায়গা ও আবর্জনাপূর্ণ স্থানগুলোও পরিষ্কার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা তারান্নুম, অন্যান্য চিকিৎসক, ব্র্যাকের উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর খোরশেদসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, স্বাস্থ্য সহকারী আহমেদের সমন্বয়ে ১০ জন স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। একই সঙ্গে চারজন স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যশিক্ষা প্রদান করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর