রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

কর্ণফুলীতে যুবলীগ কর্মী  আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ সময় দেখুন
কর্ণফুলীতে যুবলীগ কর্মী  আটক

মো. সিরাজুল ইসলাম

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে মো: মোরশেদ আলী (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। আটককৃত মোরশেদ আলী কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকার আকবর আলীর ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে মোরশেদ আলীকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তাকে বাকলিয়া থানায় পাঠানো হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর