বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের কার্যক্রম শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
কর্ণফুলীতে সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের কার্যক্রম শুরু

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শুরু করেছেন।

গত ৪ জুন চট্রগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার পর থেকে নানা চড়াই উতরায় ১০ জুলাই ফের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় শিকলবাহা ইউনিয়ন পরিষদ ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পাওয়ার পর প্রথম কার্যদিবস শুরু করেছে।

স্থানীয় এলাকাবাসী বলেন, ৫ আগস্টের পর পরিষদে চেয়ারম্যান না থাকাতে আমরা নানাভাবে ভোগান্তির স্বীকার হয়েছি। ছোটখাটো সমস্যার কারণে আমরা দিনের পর দিন কষ্ট পেয়েছি। পরিষদে চেয়ারম্যান থাকলে আমরা যথাসময়ে সেবা পাবো। আমরা যেকোনো বিষয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। এছাড়া তাদেরকে চেয়ারম্যান হিসাবে পেয়ে তার আনন্দিত বলেও জানিয়েছেন।

নুর মোহাম্মদ চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান হওয়া বড় কথা নয়। জনগণের জন্য কাজ করতে পারাটায় বড় কথা।
ইউনিয়ন পরিষদের জন্য চেয়ারম্যান কতটা গুরুত্বপূর্ণ তা দায়িত্ব নেওয়ার পর বুঝেছি। দায়িত্বে থাকাকালীন সকলের সহযোগীতা ও ভালোবাসা পেলে এ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন রুপে দাঁড় করাবো।

জাহাঙ্গীর আলম চেয়ারম্যান বলেন, নানা নাটকীয়তা আমি এ চেয়ারে বসেছি। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে পুনরায় আমাকে সমর্থ করেছে। জনগন আমাকে সমর্থ করেছে। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এ ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি অবদান রাখতে চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর