মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্নফুলীতে খান ফাউন্ডেশন এর উদ্যোগে ইলমা ও আই এস ডি ই এর আয়োজনে স্থানীয় সেবা খাত সমূহে তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ মূল্যায়ন এবং ব্যবস্থাপনা ভিত্তিক সামাজিক সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টার দিকে উপজেলার কনফারেন্স হলে স্থানীয় সেবা খাত সমূহে তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সমন্বয়কারী বাবুল আরাফাত, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় ক্লাব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, নারী-নেত্রী সহ এনজিও প্রতিনিধিগন।
খান ফাউন্ডেশন এর জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও প্রশিক্ষণে আরো দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা ও বিলকিস সুলতানা।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ইলমা সমন্বয়কারী মোঃ ফোরকান। উক্ত প্রশিক্ষণে সেবাখাত সমূহে পরিবীক্ষন ও নাগরিক ফোরাম গঠনের বিষয়ে আলোকপাত করা হয়।