মোহাম্মদ নেজাম উদ্দিন, কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলী উপজেলায় সল্টগোলা-ডাঙ্গারচর ঘাটে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ পারাপারের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গাচর এলাকায় অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসুচি অনুষ্ঠিত হয়।
https://facebook.com/3266929290203701
সল্টগোলা -ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী কল্যাণ পরিষদের সদস্য সচিব হারুনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন কর্ণফুলী এন্টারপ্রাইজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, শ্যাডো অফ হিউম্যানিটি
কর্ণফুলী শাখার সভাপতি সাইফুল ইসলাম,
এসময় আরও উপস্থিত ছিলেন, নব দিগন্ত একতা সংঘের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আলী আজগর, নুরুল ইসলাম, মনির আহমদ, নুর ইসলাম, সোহেল , ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, আবু তালেব, আরমান, হৃদয়, আকবর প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, সল্টগোলা-ডাঙ্গারচর ঘাটে প্রতিনিয়ত যাত্রীদের হয়রানি করা হচ্ছে। তেলের দাম বৃদ্ধির অজুহাতে ১০ টাকার ভাড়া ১২ টাকা করা হয়েছে। বিকল ইঞ্জিন ও অদক্ষ চালক দিয়ে বোট চালানোর ফলে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার ও মারধর করা হচ্ছে। ধারণক্ষমতার দ্বিগুণ ও তিনগুণ যাত্রী নিয়ে যাত্রী পারাপার করা হয়। এতে যাত্রীরা মারাত্মক ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে।
বক্তারা বিষয়গুলো সমাধানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।