চট্টগ্রামের কর্ণফুলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পিএফএস কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কর্ণফুলী উপজেলার হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুন্নেছা। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা উপ সহকারী কৃষি অফিসার আশিষ কুমার দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার ও পার্টনার প্রকল্প কৃষিবিদ আবু কাউছার মোহাম্মদ সরোয়ার, উপজেলা মৎস্য অফিসার আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমান, কৃষিবিদ লিসোবি আক্তার শান্তা, মোঃ জিল্লুর রহমান, আব্দুল করিম প্রমুখ, কর্ণফুলী প্রেস ক্লাব এডহক কমিটির আহ্বায়ক আবদুল কাইয়ুম, সদস্য সচিব মুহাম্মদ আয়াজ।
এ সময় বক্তারা, কংগ্রেসে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষক -কৃষাণীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসারবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রুপন চৌধুরী, এস,এম কফিল উদ্দিন, আদর্শ কান্তি সরকার, উত্তম রায় বিশ্বাস, শ্রীকান্ত দাশ, কাজী শাজেদ তুন নুর, আরিফুর রহমান চৌধুরী, তড়িৎ কান্তি চৌধুরী, বাসুদেব চৌধুরী, মোঃ আসিফ উর রহমান, কামরুজ্জামান, কনিকা শর্মা প্রমুখ।
এই কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, কৃষক-কৃষাণী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।