বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৪০ সময় দেখুন
কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এ জন্য তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় এসেছে, আগামীতে তারা আবারও একই কায়দায় ক্ষমতায় আসতে চায়। এ জন্য তারা দেশের সংবিধান কেটে ছিড়ে দলীয় সংবিধানে পরিণত করেছে।

তিনি বলেন, দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।দেশ, মানুষ ও গণতন্ত্র বাঁচাতে হলে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর