মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কাবুল থেকে লোকজন সরাতে দেরি হওয়ায় ডাচ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
কাবুল থেকে লোকজন সরাতে দেরি হওয়ায় ডাচ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ – Corporate Sangbad


শেয়ার বাজার


আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের সরিয়ে নিতে দেরি হওয়ায় সংসদ সদস্যদের তোপের মুখে এবার নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী অঙ্ক বিজলেভেল্ড পদত্যাগ করলেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে, নিজের ব্যর্থতার দায় স্বীকার করেন। এর আগে বৃহস্পতিবার একই ইস্যুতে পদত্যাগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগরিদ কাগ। খবর আল জাজিরার।

দেশটির উচ্চপদস্থ এই দুই নেতা আফগানিস্তান থেকে তাদের নাগরিক ও যে সব আফগান যুদ্ধের সময় সাহায্য করেছিলেন দেশটির সেনাদের, তাদের নির্ধারিত সময়ে সরিয়ে নিতে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন অধিকাংশ সংসদ সদস্য। ঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেননি তারা।

যদিও অঙ্ক বিজলেভেল্ড বলেন, যারা আফগানিস্তানে এখনো আছেন এবং আমাদের নিরাপত্তার ওপর নির্ভর করেন, তাদের আনার জন্য আমি আমাদের মিশন শেষ করতে চেয়েছিলাম। কিন্তু এটি এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ফলে যারা আমার জন্য কাজ করেন তাদের কাজে আমি বাধা দিতে চাই না। তাই পদত্যাগের এ সিদ্ধান্ত।

আফগানিস্তানের রাজধানী কাবুল গত ১৫ আগস্ট তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেন বহু মানুষ। এসময় নিজ দেশের নাগরিকদেরও ফিরিয়ে নেন বিভিন্ন দেশ। আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে। এর মাঝে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ও গোলাগুলিতে নিহত হন ৩০ জনের মতো। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান আরও ১৭৫ জন। আহত হন আরও দেড় শতাধিক মানুষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর