শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল-আব্বাসের রিট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল-আব্বাসের রিট – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এ রিট করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের স্ত্রী কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আজই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। আদালতে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল তাদের পক্ষে শুনানি করবেন।

এর আগে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়েছে। মামলায় গতকাল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার হওয়া ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় দেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন:

জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেপ্তার

নরসিংদীতে চেয়ারম্যানকে গুলি করে হত্যা: আরও ৪ আসামী গ্রেপ্তার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর