শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক, লুন্ঠিত মোবাইল ও টাকা উদ্ধার  – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক, লুন্ঠিত মোবাইল ও টাকা উদ্ধার  – Corporate Sangbad


চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে রেললাইনে ঘুরতে গিয়ে মাদ্রাসার ৪ ছাত্র থেকে মোবাইল ছিনতাই ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। 

 রবিবার ( ২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে আধুনগর ইউনিয়নে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

 আটককৃতরা হলেন, আধুনগর ইউনিয়নের মাহবুবুর রহমান এর পুত্র মোহাম্মদ জুবায়ের( ২৬), বড়হাতিয়া ইউনিয়নের ইমরান এর পুত্র ইব্রাহিম (২৬) এবং বড়হাতিয়া ইউনিয়নের শামসুর আলম এর পুত্র মোহাম্মদ দিদারুল ইসলাম (২৩)।  এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোবাইল ও নগদ টাকা। 

 জানা যায়, এর আগে গত ১৮ আগস্ট সন্ধ্যায় রেললাইন থেকে মাদ্রাসায় ফেরার পথে আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে রেললাইন এলাকায় ছিনতাইয়ের শিকার হন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪ আবাসিক ছাত্র।

 এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীর দল গতিরোধ করে তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এছাড়াও এক ছাত্রদের কাছ থেকে পিনকোড সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং থেকে ২ হাজার ৬শ’ টাকা আরেকটি একাউন্টে ট্রান্সফার করে নেয়। 

বিষয়টি মাদ্রাসায় এসে তারা হোস্টেল সুপারকে অবহিত করলে তিনি থানা পুলিশকে অবহিত করে । স্থানীয়রা বলেন, নব নির্মিত রেললাইনে প্রায় সময় পথচারীরা ছিনতাইয়ের শিকার হন। 

স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশদুল ইসলাম বলেন, মাদ্রাসার ৪ ছাত্র থেকে মোবাইল ছিনতাই ঘটনার অভিযোগ প্রাপ্তির ৬ ঘন্টার মাথায় অভিযান চালিয়ে ছিনতাই সাথে জড়িত তিন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করি।

 পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে৷ এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনজনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। 

 তিনি আরো বলেন, উঠতি বয়সি কিশোর গ্যাংয়ের তালিকা তৈরী করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে। অপরাধ করে কেউ পার পাবেনা। অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম কাজ করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর