বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

কুড়িকাহনিয়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
কুড়িকাহনিয়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন।’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন। আর এজন্য প্রয়োজন রক্তের সঠিক গ্রুপ নির্ণয়।

এরই ধারাবাহিকতায় শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার(২৪ আগষ্ট) সকাল থেকে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়েছে। যা বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ও কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের তরুণ ফ্রিল্যান্সার মোঃ রুবেল মিয়ার সৌজন্যে রক্তের গ্ৰুপ নির্ণয় কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসছেন।

তরুণ ফ্রিল্যান্সার মো. রুবেল মিয়া বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি। আমাদের সংগঠনটি স্বেচ্ছায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

এ সময় রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন, দপ্তর সম্পাদক এস আই শহীদ, উপজেলা শাখার প্রচার সম্পাদক মেহেদী হাসান, মডেল গার্লস শাখার সমন্বয়ক মনজিলা আক্তার, জিহাদ, নাজমুল, শাহিনসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর