ইপসা-উইমেন লেড ক্লাইমেট রেজিলেন্স প্রকল্পের উদ্যোগে সুরক্ষা সরঞ্জাম বিতরণের একটি ত্রৈমাসিক স্বেচ্ছাসেবক সভা সম্প্রতি আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ: জনাব ফয়সাল আহমদ, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ মেহদী হাসান এবং স্বপন দাশ।
সভায় ইপসার কুতুবদিয়া উপজেলার কমিউনিটি মুভিলাইজার জাহেদুল ইসলাম এবং আউটরিস ওয়ার্কার আয়েশা বেগম প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন এলাকার দুর্যোগ মোকাবিলার বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ফয়সাল আহমদ দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন, ভলান্টিয়ারদের সুরক্ষার সরঞ্জামের সঠিক ব্যবহারের নির্দেশনা দেন এবং সকলকে সময়মতো প্রস্তুত থাকার আহ্বান জানান।