জাহেদুল ইসলাম, প্রতিনিধি,কুতুবদিয়া, কক্সবাজার:
বাঁশখালীর ফসকি বোটের মন্জুর মাঝি ৮ জন মাঝিমাল্লা নিয়ে কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিল এলাকার ২০ জেলে-বহদ্দার থেকে প্রায় ৭০ লাখ টাকার ইলিশ মাছ কিনে নিয়ে গা ঢাকা দিয়ে আছেন। তার
সহযোগী একই এলাকার জাহাঙ্গীর ও মহেশখালী কালারমার ছড়ার সোহাগ। বহু চেষ্টা-তদবির করে
এখনো তাদের খোঁজে পাওয়া যায়নি বলে ক্ষতিগ্রস্ত জেলে-বহদ্দারেরা জানিয়েছেন । বর্তমানে সমুদ্রে
২২ দিনের চলমান মাছধরা নিষিদ্ধ সময়ে নানা অভাব-অন্টনে ভুগছেন জেলেরা।
এমতাবস্থায় ওই প্রতারক চক্রদের গ্রেপ্তার করে পাওনা টাকা ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত জেলে-বহদ্দারেরা।