সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ টিক ইউর টক ৩.০’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ টিক ইউর টক ৩.০’

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এন্টারপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলসিডি) এর আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। আগামী সোমবার (১৪ অক্টোবর ) থেকে অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হবে।

অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলবে। আয়োজনের কো- মো. লাবিব রহমান, হেমন ভূইয়া, ইয়াকুব ইমন, জিসান মাহমুদ, তাশরিফ শাকিল এবং চৌধুরী রাফসান সামি।

এই প্রতিযোগিতায় প্রতিযোগী পছন্দমত যেকোন একটি বিষয় নিয়ে দুই মিনিটের একটি ভিডিও রের্কড করে সেটি আপলোড করতে হবে। ভিডিওর বিষয়বস্তু, কথা বলার ভঙ্গি, ভাষা ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা বিনা রেজিষ্ট্রেশনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

এ ব্যাপারে ইএলসিডি সভাপতি শাহরিয়ার সাফল্য বলেন, ‘আমরা খুশি যে ‘টিক ইউর টক’ প্রতিযোগিতা আবারও আয়োজন করতে পারছি এবং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে এবং এতে তাদের কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, নিজেদের মতামত প্রকাশের একটা প্লাটফর্ম হিসেবে তারা এই ইভেন্টকে ব্যবহার করতে পারবে । আমরা আশা করি, এই প্রতিযোগিতা তরুণদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য যোগ্য করে গড়ে তুলতে সাহায্য করবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর