শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুবিতে বিদ্যুৎ সংকটে শিক্ষার্থীদের দুর্ভোগ, দ্রুত সমাধানের দাবিতে স্মারকলিপি 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
কুবিতে বিদ্যুৎ সংকটে শিক্ষার্থীদের দুর্ভোগ, দ্রুত সমাধানের দাবিতে স্মারকলিপি 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ও নানাবিধ দুর্ভোগের সম্মুখীন হওয়ার অভিযোগ জানিয়ে বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধান ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য স্মাকরলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (২২ মে) শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের বরাবর এই  স্মারকলিপি প্রদান করা হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। যা ক্লাস, পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপদাহের মধ্যে বিদ্যুৎ না থাকায় ছাত্র-ছাত্রীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

এই বিষয়ে ফার্মেসী বিভাগের ২০২০ -২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে সারাক্ষণ শিক্ষার্থীদের কোনো না কোনো পড়াশোনাজনিত কাজ থাকে।  কিন্তু ইদানিং কাল বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় পড়ে। বিশেষ করে আমরা আবাসিক হলের শিক্ষার্থীরা মনে করি বিশ্ববিদ্যালয়ের আলাদা সাব-স্টেশন দরকার যেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য বিদ্যুৎ সরবাহ করবে। আশাকরি বিশ্ববিদ্যালয় প্রসাসন উক্ত বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন আর এটার একটা স্থায়ী সমাধান দিবেন।”

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘সাম্প্রতিক সিন্ডিকেট সভায় আমরা বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করেছি। আজকেও শিক্ষার্থীরা এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। আমাদের বিদ্যুৎ সংযোগের লাইনটি বনজঙ্গল ঘেরা এলাকায় দিয়ে এসেছে, ফলে সামান্য ঝড়-বৃষ্টিতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের ব্যবস্থা করবো। এ বিষয়ে সরকারের কাছে শিগগিরই লিখিত আবেদন জানানো হবে। আশা করি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা অনেকাংশে কমে আসবে।’

উল্লেখ্য, আবেদনপত্রে ১০ জনের বেশি শিক্ষার্থী স্বাক্ষর করে এবং শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর