কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের উদ্দ্যোগে শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ক্রিকেট, ব্যাডমিন্টন, এবং ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে কাজী নজরুল ইসলাম হলের প্রাধক্ষ্য ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন টুর্নামেন্টটি উদ্বোধন করেন।
উক্ত খেলা পরিচালনা কমিটিতে আছেন মোহাম্মদ সাকিব হোসাইন, মো: এমরান হোসেন, মো: মোস্তাফিজুর রহমান, মাইনুদ্দীন হাসান, সাদির আহমেদ এবং জুয়েল দাস পরাণ।
এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধক্ষ্য মো. হারুন বলেন, ‘সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সে লক্ষ্যেই আমরা ১৬ ডিসেম্বরকে উপলক্ষ্য করে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ আব্দুল কাইয়ুমের স্মৃতি রোমন্থন করে কাজী নজরুল ইসলাম এর পক্ষ থেকে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। শিক্ষার্থীরা সর্বাংঙ্গীন বিকশিত হোক এটাই আমাদের প্রত্যাশা।’