শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

কুবিতে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের ইফতার মাহফিল 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫১ সময় দেখুন
কুবিতে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের ইফতার মাহফিল 

কুবি প্রতিনিধি : 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। 

বুধবার (১৯ মার্চ)  কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার মাহফিলটি হয়। এতে উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি নাঈমুর রহমান এবং সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম শাওন। 

মাহফিলে সভাপতি মো. নাঈমুর রহমান ভূঁইয়া  বলেন, ‘
সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রেবৃত্তিক একটি মানবাধিকার সংগঠন । ক্যাম্পাসে যেন শিক্ষার্থীরা স্বাধীনভাবে ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তার জন্য আমরা কাজ করছি। ক্যাম্পাসে যে টর্চার সংস্কৃতি ছিল আমরা তার রিরুদ্ধে , ক্যাম্পাসে যত টর্চার হয়েছে হবে তার জন্য আমরা কাজ করব সেগুলোর ডকুমেন্টেশন করব এবং সেগুলোর যেন সঠিক বিচার হয় তার জন্য আমরা কাজ করব। বিচার নিশ্চিতের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে দেশের যেকোনো জায়গায় যাওয়া লাগে আমরা সেখানে গিয়ে বিচার নিশ্চিত করার চেষ্টা করব এবং তা জনসম্মুখে প্রকাশ করব। সোচ্চার নেটওয়ার্ক সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করছি। ‘

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর