শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

কুবির গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক বেলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
কুবির গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক বেলাল

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পূর্বের পরিচালকে অব্যাহতি দিয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

গত মঙ্গলবার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার এর স্বাক্ষরিত অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক পদ হতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ-কে অব্যাহতি প্রদানপূর্বক তদস্থলে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন, ২০১৩ এর ধারা ১২(১) অনুযায়ী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) পদে দায়িত্ব প্রদান করা হলো। তিনি পরবর্তী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর