কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ সদস্যের অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আবুল কালাম, সদস্য সচিব হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম ও যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মোঃ নাজমুল হাসান।
শনিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া আহ্বায়ক কমিটিতে বাকি সদস্যরা হলেন― মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহমুদুর রহমান, মোঃ খালেদ মোর্শেদ, মোঃ মুশফিকুর রহমান খান, মোঃ মোশাররফ হোসাইন, মোতাসিম বিল্লাহ রিফাত, নাজমুল আলম হৃদয়, জিয়াউল হক উজ্জ্বল, সেলিম আহমেদ, মোঃ রায়হান আকন্দ, ওয়াসিম খান।
এছাড়া ঘোষিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র সহ অন্যান্য বিষয়াবলী নিয়ে কাজ করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
সার্বিক বিষয়ে কমিটির আহ্বায়ক আবুল কালাম বলেন, ‘প্রাচীন ও আধুনিক বাংলার বিদ্যা চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল কুমিল্লা। লালমাই-ময়নামতি অঞ্চলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে অতীব ভাগ্যবান বলে বিবেচনা করি। প্রিয় এই প্রত্ন-পরিবারের অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রার্থী। পাশাপাশি এই এসোসিয়েশনের অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দকে নিয়ে প্রত্ন-পরিবারের বর্তমান ও ভবিষ্যৎ অ্যালামনাইবৃন্দের বন্ধন সৃষ্টিকারী সেতু হিসাবে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করি।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান বলেন,’অতীত মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে বস্তুগত উপাদানের ভিত্তিতে অনুসন্ধান, সংরক্ষণ এবং ভবিষ্যৎ দেশ, সংস্কৃতি এবং প্রজন্মের কাছে উপস্থানের লক্ষ্যে ২০১৩ সালে প্রত্নতত্ত্ব বিভাগের যাত্রা শুরু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। সেই ধারাবাহিকতায় শিক্ষা, সংস্কৃতি এবং পাঠদানকে আরও বেশি বেগবান করতে সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্লাটফর্ম নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয় তথা প্রত্নতত্ত্ব বিভাগের একজন অংশীজন হওয়ার প্রত্যয়ে প্রত্নতত্ত্ব বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করে। আমি আশা করছি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এবং অন্যান্যরা কার্যক্রম পরিচালনা করবেন, এবং বিশ্ববিদ্যালয় কিংবা ডিপার্ট্মেন্টের সার্বিক উন্নয়নে অংশী হবেন।’