সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কুবির শেখ হাসিনা হল পেল নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
কুবির শেখ হাসিনা হল পেল নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাঃ শাহীনুর বেগম। এছাড়া আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত ড. মোসাঃ শাহীনুর বেগম বলেন, “হলের প্রভোস্ট হিসেবে আমার জায়গা থেকে মেয়েদের সার্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব।”

ছাত্র আন্দোলনের শুরু থেকেই শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের দাবি-দাওয়া জানিয়ে আসছে। এমনকি শিক্ষার্থীরা ‘শান্তি-সুনীতি’ নামের নতুন নামও দিয়েছে।

আবাসিক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা হলের নাম পরিবর্তনে কোনো উদ্যোগ নেওয়া হবে কি-না এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, “হলের প্রভোস্টের দায়িত্ব নিলেও হলের নাম পরিবর্তনের কর্তৃপক্ষ আসলে আমি না। এইখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, ট্রেজারার আছেন তারা সিদ্ধান্ত নিয়ে যদি কিছু করেন তাহলে করবেন। এটা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরই নির্ভর করবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর