শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

কুবির সনাতনীদের অস্থায়ী প্রার্থনা কক্ষ প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫০ সময় দেখুন
কুবির সনাতনীদের অস্থায়ী প্রার্থনা কক্ষ প্রদান

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরকে অস্থায়ী প্রার্থনা কক্ষ হিসেবে ক্যাফেটেরিয়ার ২য় তলার ১০ নাম্বার কক্ষটি ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

অফিস আদেশ বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দের অস্থায়ী প্রার্থনা কক্ষ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় ১০নং কক্ষটি কর্তৃপক্ষের অনুমতিক্রমে সাময়িকভাবে ব্যবহার করার অনুমিত প্রদান করা হলো।’

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রুবেল বৈরাগী জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৮ বছর আমাদের কোন প্রার্থনাকক্ষ ছিল না। অবশেষে নতুন প্রশাসন আমাদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়েছেন এবং আমাদের জন্য একটি প্রার্থনাকক্ষের ব্যবস্থা করেছেন। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর