কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহসীন জামিলের পদত্যাগের পর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আজিজুল হক শাকিল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি মুহসীন জামিল ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন এবং উপদেষ্টা মন্ডলী, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন সহ-সভাপতি -১ আজিজুল হক শাকিল।
এ ব্যাপারে সভাপতি আজিজুল হক শাকিল বলেন, ‘আঞ্চলিক সংগঠন হিসেবে জালালাবাদ এসোসিয়েশন সবসময় ভালো কিছু করার চেষ্টা করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবার স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে, সামনে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা, কল্যাণমূলক কাজে অগ্রসর হবে। যেমন, শীতকালীন বস্ত্র গরিবদের মাঝে বস্ত্র বিতরণ, সাহায্য সহযোগিতা মূলক কর্মকাণ্ড। ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে আরো ভালো কিছু করার ইচ্ছে আছে। সবার সম্মিলিত প্রয়াসে কুবির বুকে এগিয়ে যাবে জালালাবাদ এসোসিয়েশন।’