শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। আজ (১৫ মার্চ) দুপুর ১২ টা থেকে আগামী ১০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি প্রধান ড. মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আগামী মাসের (এপ্রিলের) ১০ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট অবধি প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া রয়েছে।’

এবছর বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ১০৩০টি আসনের বিপরীতে মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৪০২ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজাট ৬৫৮ টি। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি এবং সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২ টি।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর