শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

কুবি ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার আহবায়ককে দায়িত্ব থেকে অব্যহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২৬ সময় দেখুন
কুবি ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার আহবায়ককে দায়িত্ব থেকে অব্যহতি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীদের ভুল প্রশ্ন প্রদানের দায়ে উক্ত ইউনিটের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহকে ভর্তি কমিটি থেকে সাময়িক অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। 

উপাচার্য হায়দার আলী বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটির দায়ে উনাকে (আহবায়ক) ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ কার্যদিবসের মধ্যে উনাকে এই ঘটনার কারণ জানানোর জন্য শোকজ করা হয়েছে।’

ইউনিটের দায়িত্বে কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উনি ফলাফলসহ বাকিসকল কার্যক্রম সম্পন্ন করবেন।’

অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘আমি এই ধরনের কোনো লিখিত চিঠি পাই নি। লিখিত চিঠি পাবার পরে মন্তব্য করতে পারবো।’

উল্লেখ্য, স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের পরীক্ষায় মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ভুল প্রশ্ন প্রদান করা হয়। প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নপত্র সেটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে প্রদান করা হয়। পরীক্ষার প্রায় অর্ধেক সময় পাড় হলে পরীক্ষার্থীরা দেখতে পারে যে তাদের ভুল প্রশ্ন প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় ১ ঘন্টার পরীক্ষাটি নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর