মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

কোচিং সেন্টারে উপহার দিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০০ সময় দেখুন
কোচিং সেন্টারে উপহার দিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম

আহমদ বিলাল খান

রাঙ্গামাটি শহরের একটি প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষার্থীরা গরমে যাতে কষ্ট করতে না হয় প্রতিকার হিসেবে সিলিং ফ্যান ও এলইডি বেকাপ লাইট উপহার দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসে নবদিগন্ত প্লাস কোচিং সেন্টারের জন্য সিলিং ফ্যান ও এলইডি বেকাপ লাইট উপহার দিয়া হয়। এই উপহার গ্রহণ করেন কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ।

দুর্গম পাহাড়ি এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে ভালো ভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির পিপারেশন নিতে পারে সেলক্ষ্যে নতুন এই কোচিং সেন্টার রাঙ্গামাটি শহরে উদ্বোধন হবে আগামী ২ অক্টোবর।

জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, উক্ত কোচিং সেন্টারে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সেজন্য সিলিং ফেন ও রাত্রে বেলায় যাতে ক্লাস চলমান থাকে সেজন্য এলইডি বেকাপ লাইট উপহার দেয়া হয়েছে।

কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ বলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম সাহেব তিনি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও নিজের মুখ উজ্জ্বল করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর