মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়া ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’ কাজ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়া ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’ কাজ শুরু


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জীবন বিমা কর্পোরেশনের সার্বিক পরিচালনায় এ বিমার আর্থিক লেনদেন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে করা যাবে। তবে এর জন্য কোন প্রকার সার্ভিস চার্জ বা ফি না নেওয়ার নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফশিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

অর্থের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন নষ্ট না হয় এ জন্য ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’ বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এ বিমা পলিসির প্রিমিয়াম মাসে ২৫ টাকা, বছরে ৩০০ টাকা, বিমার অঙ্ক ধরা হয়েছে ১ লাখ টাকা।

কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিমা উন্নায়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় মুজিব শতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু শিক্ষাবিমা’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জীবন বিমা কর্পোরেশন বিমাকারক হিসেবে দায়িত্ব পালন করবে। বঙ্গবন্ধু শিক্ষাবিমা সংশ্লিষ্ট আর্থিক লেনদেন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এর জন্য কোন প্রকার সার্ভিস চার্জ বা ফি কর্তন করা যাবে না।

একই সঙ্গে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও লেনদেন অব্যাহত রাখার বিষয়ে উৎসাহ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিমা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর