শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশের মূল পর্ব শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকেই চলছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম অধিবেশন।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এরপর ইসলামি ভাবধারর সংগীত ও জুলাই গণঅভ্যুত্থানের গান পরিবেশন করা হয়।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। দলের পক্ষ থেকে আজান শেষে মূলমঞ্চ এবং উদ্যানের মাঠে ছোট ছোট দলে নামাজ আদায় করেন দলের নেতাকর্মীরা।

বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব। এরই মধ্যে জামায়াতের সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ।

অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। মঞ্চে আরও উপস্থিত আছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত। দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সকল গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom