রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ক্যারাটেতে পুরুলিয়ার নাম উজ্জ্বল করল জেলার ছেলে-মেয়েরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৮ সময় দেখুন


Last Updated:

Purulia- প্রেম কুমার গোস্বামী লাইট ওয়েট বিভাগে তৃতীয় স্থান অধিকার করে এবং সোমনাথ মোদক ওপেন কাতা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে।এ বিষয়ে প্রতিযোগীরাবলেন , তাদের ভীষণই ভাললেগেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। আগামী দিনে তারা পুরুলিয়ার নাম বিশ্বের দরবারে নিয়ে যেতে চান। তারা খুবই খুশি…আরও পড়ুন

X

ক্যারাটে

ক্যারাটে বিভাগে ফের পুরুলিয়া

পুরুলিয়া : জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার নাম উজ্জ্বল করল জেলার ছেলেমেয়েরা।‌ কিউকোশিন ক্যারাটে বিভাগে বেঙ্গালুরুর প্রগতি স্পোর্টস ক্লাবে দু-দিনব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্টেট যেমন কেরালা , মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র , বিহার , পশ্চিমবঙ্গ থেকে সমস্ত খেলোয়াড় মিলে ২৯০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

তাদের মধ্যে ২৫ জনের দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে পুরুলিয়া জেলাতে প্রধান গ্রান্ড ট্রফি নিয়ে আসে লালবাবু বাউরির। এছাড়া ১২ থেকে ১৫ বছর বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে পুরুলিয়ার শ্রেয়া তাপাদার। ইতিপূর্বেও সে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছে।

আরও পড়ুন- এক্সপায়ারি ডেট পেরনো ওষুধ খেলেই শরীরের ক্ষতি? নাকি আছে অন্য ‘গল্প’!

প্রেম কুমার গোস্বামী লাইট ওয়েট বিভাগে তৃতীয় স্থান অধিকার করে এবং সোমনাথ মোদক ওপেন কাতা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে।এ বিষয়ে প্রতিযোগীরাবলেন , তাদের ভীষণই ভাললেগেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। আগামী দিনে তারা পুরুলিয়ার নাম বিশ্বের দরবারে নিয়ে যেতে চান। তারা খুবই খুশি তাদের এই সাফল্যে।‌

এই বিষয়ে কিউকোশিন ইউনিয়ন ইন্ডিয়া সেক্রেরেটারি অভিজিৎ শীল বলেন , পুরুলিয়ার ছেলে-মেয়েরা এর আগেও নিজেদেরকে ভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরতে পেরেছে। এবারও এই প্রতিযোগিতায় তাদের সফলতায় তিনি খুবই খুশি। ভবিষ্যতে কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি সহায়তা যদি তারা পান তাহলে জেলা তথা দেশের নাম তারা উজ্জ্বল করবে।

আরও পড়ুন- সবথেকে কঠিন প্রশ্ন…! বলুন তো না ঘুমিয়ে কতদিন থাকা যায়? ‘রেকর্ড’ শুনলে চমকে যাব

শিল্প-সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার দিক থেকেও অনেকখানি এগিয়ে রয়েছে লালমাটির জেলা পুরুলিয়া। এই পুরুলিয়ার ছেলেমেয়েরা যে কোনও অংশেই কম নয় তা তারা বরাবরই তা প্রমাণ করে দিয়েছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর