রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ক্ষেতলালে খেলার সময় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৯২ সময় দেখুন

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে খুশি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার আলমপুর মালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খুশি ওই গ্রামের সুদেব চন্দ্র মালীর মেয়ে।

স্থানীয়রা জানান, বিকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় খুশি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় দেখতে পায়।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী বলেন, পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর