রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ক্ষেতলালে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২১৯ সময় দেখুন
ক্ষেতলালে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিবাদে ক্ষেতলাল থানা ও পৌর বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৩ জুন বিকেলে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়‌। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতলাল থানা বিএনপি’র সম্মানিত আহবায়ক খালেদ মাসুদ আঞ্জুমান, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক প্রভাষক আবদুল আলিম, সঞ্চালনা করেন প্রভাষক নাফিউল ইসলাম হাদী মিঠু ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক খুরশিদ আলম চৌধুরী,এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর