সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও ২জন কাউন্সিলর নির্বাচিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২০৯ সময় দেখুন
ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও ২জন  কাউন্সিলর নির্বাচিত

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলর নির্বাচিত। আসন্ন ক্ষেতলাল পৌর নির্বাচনে ২ জন মেয়র ও ৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আ’লীগ দলীয় (নৌকা) মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র এবং ৬ নং ওয়ার্ডের ছাইদুর রহমান ও ৭ ওয়ার্ডের হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে।
ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (৭ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন, মেয়র পদে বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বুলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী এবং কাউন্সিলর ১নং ওয়ার্ডের আসলাম হোসেন,২ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মতি শিহাব, ৬নং ওয়ার্ডের আজিজার রহমান দেওয়ান, ৭ নং ওয়ার্ডের আব্দুল মতিন, তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে ৩০ শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাগজপত্রে ক্রুটি থাকায় আব্দুল হান্নান মিঠুর মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর ১৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদের আগামী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৭ জুলাই শুধুমাত্র এ পৌরসভার ৭টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর