এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল থানায় সদ্য যোগদানকৃত নবাগত ওসি, রওশন ইয়াজদানী ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (০১ মার্চ) রাতে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি রওশন ইয়াজদানী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব হবে,
আপনারা আমাকে সহযোগিতা করবেন।