শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

গণঅধিকার পরিষদই হবে খুলনাবাসীর এক মাত্র ভরসা: তামান্না শিখা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ সময় দেখুন
গণঅধিকার পরিষদই হবে খুলনাবাসীর এক মাত্র ভরসা: তামান্না শিখা

নিজস্ব প্রতিবেদকঃ- সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে আগামী দিনে গণঅধিকার পরিষদই হবে খুলনাবাসীর এক মাত্র ভরসা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার রাজনিতি করি না। বরং আমরা মানুষের রাজনিতি করি। মানুষের অধিকার নিয়ে কাজ করি।
বৃহস্পতিবার বিকালে নগরীর গল্লামারীর একটি মিলনায়তনে খুলনায় কেক কাটা ও আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলার সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইমরান আল নাজির, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামীম রেজা, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এরশাদুল ইসলাম রুহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, পেশাজীবী অধিকার পরিষদের খুলনা বিভাগীয় আহ্বায়ক সরফরাজ আকবর, যুব অধিকার পরিষদ খুলনা জেলা ও খুলনা মহানগরের আহ্বায়ক আজিজুল ইসলাম ও বিল্লাল হোসেন, শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা ও খুলনা মহানগরের আহ্বায়ক সোহেল ইমান ও তারেক রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসানুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর