শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ সময় দেখুন
গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধিঃ গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। পরে গণহত্যাকারীদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার বিকেল ৫টার দিকে গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে পৌর বাজার ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম এর সভাপতিত্বে ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক তাজুল ইসলাম সুমন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন আল মামুন, সাবেক যুগ্ম আহবায়ক বিপ্লব চৌধুরী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু নাঈম জিহাদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে দেশে বিগত বছর গুম, খুন ও গণহত্যার সাথে জড়িত আসামিদের চিহিৃত করে তাদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তাঁরা।

নোয়াখালী প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর