শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

গবেষণা মঞ্জুরি বাড়ানোর দাবি বিশ্ববিদ্যালয় পরিষদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ সময় দেখুন
গবেষণা মঞ্জুরি বাড়ানোর দাবি বিশ্ববিদ্যালয় পরিষদের


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরি বাড়ানো, বিদেশি জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশে আর্থিক সহায়তা প্রদানসহ ৯ দফা দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঙ্গে ইউজিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানান পরিষদের নেতারা।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল-আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আনুপাতিক ও বর্ধিত হারে গবেষণা মঞ্জুরি প্রদান এবং প্রতি বছর তার পরিমাণ আনুপাতিক হারে বাড়ানোর দাবি জানান।

ড. শহীদুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে অনুষ্ঠিত কনফারেন্স বা সেমিনারে যোগদানের জন্য নির্দিষ্ট খাতভিত্তিক অর্থ মঞ্জুর করা, বিভিন্ন ধরনের দায়িত্ব ভাতা প্রদান, স্কয়ার ফিটে বাসা ভাড়া কর্তন, প্রভিডেন্ট ফান্ডের মুনাফা ১৩ শতাংশ নির্ধারণ এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদেরকে বিভিন্ন ধরনের ভাতার আওতায় আনার দানি জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ৯ দফা দাবি বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পরিষদের যৌক্তিক দাবিগুলো পূরণের বিষয়ে ইউজিসির উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর