বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

গাক চক্ষু হাসপাতাল পরিদর্শনে রাসিকের প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
গাক চক্ষু হাসপাতাল পরিদর্শনে রাসিকের প্রতিনিধি দল

রাজশাহী ব্যুরোঃ বগুড়ায় গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। সোমবার রাজশাহী সিটি কপোর্রেশন প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবুর নেতৃতে একটি প্রতিনিধি দল হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলাম ও সহকারী সচিব (চলতি দায়িত্ব) মোঃ শমসের আলী।

গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে রাসিক এর প্রতিনিধি দল গাক এর প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে সংস্থার প্রধান কার্যালয় কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হন। সভায় রাসিক এর প্রতিনিধি দল গাক চক্ষু হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সাইদুজ্জামান ও প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (সোশ্যাল) মোঃ রশিদুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও মনিটরিং) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (এমএফ) পঙ্কজ কুমার সরকার, পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা ও রিভিউ) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (আইসিটি ও আরএম) মোঃ রাইহানুস সাআদত সহ সংস্থার অন্যান্য কর্মকতার্বৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর