মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

গাজীপুরে সৃজনশীল স্কুলের পরিচালক কতৃক শিক্ষিকাকে ধর্ষণ, থানায় মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪২১ সময় দেখুন
গাজীপুরে সৃজনশীল স্কুলের পরিচালক কতৃক শিক্ষিকাকে ধর্ষণ, থানায় মামলা – Corporate Sangbad


আইন-আদালত


গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সৃজনশীল স্কুল এন্ড কলেজের পরিচালক ও প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সেলিম কতৃক সহকারী শিক্ষিকা কে জোর পূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়দেবপুর থানায় ১ অক্টোবর ২০২১ইং একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং ১)।

আসামী হলেন- ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাদেকুল ইসলাম সেলিম (৪০)। বর্তমানে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সৃজনশীল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানতা পরিচালক ও প্রধান শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ মাস যাবত ভিকটিম সৃজনশীল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। বিবাদীর অফিস এবং ভিকটিমের কর্মস্থল একই রুম হওয়ার সুবাধে প্রায় সময়ই উত্যক্ত এবং কু-প্রস্তাব দিয়া আসিতে থাকে। বিবাদীর প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭/০৬/২১ তারিখ বেলা ৩টার সময় শিক্ষকরা স্কুল হইতে চলিয়া যাওয়ার পর বাদীর কর্মস্থলে সৃজনশীল স্কুল এন্ড কলেজ এর অফিস রুম শিক্ষার্থীদের এসাইনমেন্ট তৈরী করা অবস্থায় বিবাদী পূর্ব পরিকল্পিত ভাবে অফিস কক্ষের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও গোপনে ধারণ করে।

পরবর্তীতে গত ১২/০৭/২১ তারিখ কর্মস্থল সৃজনশীল স্কুল এন্ড কলেজের অফিস রুমে থাকা অবস্থায় বিবাদীর এসে বলে তার কথায় রাজি না হলে ইতিপূর্বের ধর্ষণের ভিডিও ইটারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পূণরায় জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এরপর হইতে বিবাদীর অবৈধ শারিরীক সম্পর্ক অব্যাহত রাখার জন্য ভিকটিমকে ধর্ষনের ভিডিও ইটারনেটে ভাইরাল সহ বিভিন্ন রকম ভয় ভীতি ও হুমকি অব্যাহত রাখে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী বর্তমানে পলাতক রয়েছে, তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর