শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ সময় দেখুন
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আদালতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত শরিফুল আলম ওরফে শরিফুল নীলফামারী জেলার মৌলভীবাজার থানার রামকোলা গ্রামের নুর আলমের ছেলে। স্ত্রী মহসিনা বেগম কে নিয়ে গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন জি .এম .এস গার্মেন্টস সংলগ্ন হাজী রুহুল আমিনের কলোনীতে ভাড়া থেকে দুজনে ঐ পোশাক কারখানায় কাজ করতেন।

উল্লেখ্য, ২০২০ সালে সকাল সাড়ে টা থেকে সাতটার মধ্যে স্বামী-স্ত্রী দাম্পত্য কলহের জেরে স্বামী শরিফুল বটি দিয়ে কুপিয়ে ও দাঁড়ালো ছুরি দিয়ে গলাকেটে স্ত্রী মহসিনাকে হত্যা করে তার স্বামী শরিফুল। হত্যার পর সে ঘরের দরজা আটকে ভিতরে অবস্থান করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফুলকে আটক করে। পুলিশ ঘটনাস্থল হতে হত্যায় ব্যবহৃত বঁটি ও রক্তমাখা ছুরা উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাশিমপুর থানায় শরিফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।

গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা দায়রা জজ মমতাজ বেগম দীর্ঘদিন শুনানি শেষে আজ দন্ডবিধি ১৮৬০ এর ৩০২ দাদার অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় কৃষক হত্যা: ২৯ বছর পর তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

চেক ডিজঅনার মামলা: হাইকোর্টের রায় স্থগিত

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় এক্সেল কামালের মৃত্যুদণ্ড কার্যকর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর