মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

গৃহকর্মী লিজা হত্যা: সাবেক এমপি নবী নেওয়াজ রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক : ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

ছাত্র-জনতার আন্দোলনকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামরুজ্জামান স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার তাকে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।পরের দিন শনিবার ১৩ এপ্রিল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এদিন মামলার মূলনথি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।এরপর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনকালে গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তার গুলিতে আহত হন। গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।মামলায় নবী নেওয়াজ ১৭০ নং এজহারনামীয় আসামি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর