শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গ্রামবাংলার ঐতিহ্য হারিকেন এখন জাদুঘরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৫২ সময় দেখুন
গ্রামবাংলার ঐতিহ্য হারিকেন এখন জাদুঘরে

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

হারিকেন হাতে নিয়ে ডাকপিয়ন ছুটে চলতো গ্রামের পর গ্রামে। বৃদ্ধরা রাতে বের হলেই হাতে থাকত হারিকেন। গ্রামীণ ঐতিহ্যের একটি অন্যতম প্রতীক ছিল কেরোসিন দিয়ে জ্বালানো হারিকেন বা কুপিবাতি। বিদ্যুৎবিহীন গ্রামীণ জনপদের আলোর চাহিদা মিটানো বা অন্ধকার দূর করার একমাত্র অবলম্বন ছিল হারিকেন বা কুপিবাতি। যাকে তখনকার সময়ে রাত্রিকালীন বন্ধু হিসাবে অখ্যায়িত করা হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সেই হারিকেন বা কুপিবাতি আজ বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলে এখনও দু-এক বাড়িতে হারিকেন পাওয়া গেলেও ব্যবহার না করায় সেগুলোতে ময়লা ও মরিচা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে।

হারিকেন বা কুপিবাতি জ্বালিয়ে বাড়ির ঊঠানে কিংবা ঘরের বারান্দায় পাটি বিছিয়ে ভাই-বোন একসাথে পড়াশোনা করতো। হারিকেনের জ্বালানি কেরোসিন আনার জন্য কাচের বোতল ছিল। যা রশি দিয়ে বেঁধে রান্নাঘরের কোন স্থানে ঝুলিয়ে রাখা হতো। সন্ধ্যার আগেই হারিকেনের কাঁচ বা চিমনি মুছে তেল ভরে জ্বালানো হতো। হারিকেন হলো টিনের তৈরি দুটো খুঁটি ও কাচের চিমনি বিশিষ্ট প্রদীপ। কাচের চিমনির নিচের অংশে টিনের তৈরি তেলের ট্যাংক থাকতো। যেখানে কেরোসিন তেল ঢালা হতো। মাঝখানে থাকতো ফিতে, গ্রামবাংলায় বলা হতো পলতে বা সলতে। যার এক চতুর্থাংশ ট্যাংকের তেলের মধ্যে আর বাকি অংশ থাকতো উপরে কাচের চিমনির মধ্যে। উপরের অংশে আগুন জ্বালালেই আলো ছড়াতো। তেল রাখার অংশে আলো কমানো বাড়ানো বা নিবানোর জন্য একটি চাকতি থাকতো।

অন্ধকার রাতে হারিকেনের মিটি মিটি আলো জ্বালিয়ে পথচলার স্মৃতি কার না মনে পড়ে। এবাড়ি থেকে ওবাড়ি যেতে, হাট বাজারে বা পথ চলায় কিংবা স্বামী হাট-বাজার থেকে ফিরতে রাত হলে স্ত্রী হারিকেন হাতে পথ পানে চেয়ে দাঁড়িয়ে থাকতো। হাট বাজারে প্রতিটি দোকানে সন্ধ্যার আগেই জ্বালানো হতো হারিকেন বা কুপিবাতি। হারিকেনের আলো গৃহস্থালির পাশাপাশি ব্যবহার হতো রেলগাড়ি ও বিভিন্ন যানবাহনে। রাতে চলাচলের জন্য নৌকার মাঝিরাও হারিকেন ব্যবহার করতো। সন্ধ্যার পর ভ্যান, রিকশায় দেখা যেতো হারিকেন বাতি। তখনকার সময় এ সব জ্বালিয়ে গ্রামাঞ্চলে রাতে বিয়ে-সাদি, যাত্রাগান, মঞ্চ নাটক, ওয়াজ মহাফিল কিংবা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান করা হতো।

জামালপুরের প্রতিটি হাট বাজারেই পাওয়া যেত হারিকেন বা কুপিবাতি মেরামতের জন্য মিস্ত্রি। যারা জীবিকা নির্বাহই করতেন হারিকেন মেরামত করে। বিভিন্ন হাটে বা বাড়ি বাড়ি গিয়েও মেরামত করে দিতেন মিস্ত্রিরা। গ্রামগঞ্জে হারিকেন বিলুপ্ত হওয়ায় জীবিকার তাগিদে এখন এরা বিভিন্ন পেশা বেছে নিয়েছেন।

একসময় বাংলা সাহিত্যের অন্যতম ‘ডাক হরকরা’ গল্পের নায়কের মতো ডাক পিয়নরা চিঠির বোঝা পিঠে করে হাতে হারিকেন নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলতো। কিন্তু সময়ের বিবর্তনে বিজ্ঞান প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী হারিকেন এখন বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলে এখন হারিকেন যেমন খুঁজে পাওয়া দুষ্কর তেমনি বিদ্যুৎ নেই এমন গ্রামও হয়তো খুঁজে পাওয়া যাবে না। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে হারিকেনের জায়গা দখল করে নিয়েছে সৌর বিদ্যুতের আলো বা চার্জার লাইট।

সরিষাবাড়ি উপজেলার চর বড়বাড়িয়া এলাকার ৭০ বছর বয়সী বৃদ্ধ এছহাক আলী বলেন, ছোট বেলায় আমরা হারিকেন বা কুপিবাতির মৃদু আলোয় লেখাপড়া করেছি। বাতাসের ঝাপটায় কখনও কখনও আলো নিভে গেছে। আবার দিয়াশলাই বা চুলার আগুনে পাটকাঠি দিয়ে আলো জ্বালিয়েছি।

মেলান্দহ উপজেলার মধ্যের চর গ্রামের সৈয়দ আলী নামের আরেক বৃদ্ধা বলেন, হারিকেনের আলো মুদৃ হলেও সেই সময় পড়ালেখা বা বিভিন্ন কাজকর্ম করতে চোখের তেমন সমস্যা হতো না। এমনকি বয়োজ্যেষ্ঠরাও স্বাভাবিক ভাবেই চলতো। কিন্তু আজ বিদ্যুতের আলোর ঝলকানিতে শিশু ও প্রবীণদের চোখে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হারিকেন এখন শুধুই স্মৃতি। নতুন প্রজন্ম হয়তো হারিকেন সম্পর্কে জানবে না, বইয়ে পড়তে হবে ইতিহাস। কালে বিবর্তনে হয়তো একসময় হারিকেন এর দেখা মিলবে জাদুঘরে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর