বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গ্রিন ভয়েসের পদযাত্রা ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৩৬ সময় দেখুন
গ্রিন ভয়েসের পদযাত্রা ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান।

“যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে ” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে সারাদেশে খেলার মাঠ ,পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণের দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) এ কর্মসূচীতে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রিন ভয়েসের মাঠ কর্মীরা অংশ নেয়। এসময় নেতারা খেলার মাঠ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনের কর্মীরাও পদযাত্রায় অংশগ্রহণ করেন।

পদযাত্রায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।পরিবেশ কে দূষণমুক্ত করতে এবং নারী পুরুষ সবার জন্য খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান নিশ্চিত, জনসচেতনতা বৃদ্ধি করতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান গ্রিন ভয়েসের মাঠ কর্মীরা।

গ্রিন ভয়েসের এক কর্মী বলেন,” আপনারা পরবর্তীতে কোনো ফ্লার্ট/প্লট কিনতে হলে আগে দেখবেন সেখানে শিশুদের জন্য খেলার মাঠ আছে কি না।”
এ পদযাত্রা অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর হোসেন। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, স্থানীয় মাঠ সংরক্ষণের বিভিন্ন সামাজিক সংগঠন ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। এই পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর