বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে হুমকী, অভিযোগ আদালতে প্রেরণ পুলিশের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৬৩ সময় দেখুন
চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে হুমকী, অভিযোগ আদালতে প্রেরণ পুলিশের

নিজস্ব প্রতিবেদক
নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারের একটি কনভেনশন হলে প্রকাশ্যে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এই দুই সংবাদকর্মী অনিরাপদে আছেন বলে জানান।

মঙ্গলবার সিএমপির বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ রানা। অভিযোগের বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন।

ভুক্তভোগী বর্তমানে দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদকের দায়িত্বরত রয়েছেন। তার দেয়া অভিযোগে জিয়া নামের একজনের নাম চলে আসেন। তিনি কালামিয়া বাজারের বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কালামিয়া বাজারের বাহার কনভেনশন সেন্টারে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে। সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে দৈনিক সময়ের কাগজ পত্রিকায় গত ৮ জুলাই ২০২৪ ‘চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর, নেপথ্যে সমাজকল্যাণ ও পুলিশ কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি পরিচালনার ম্যানেজার জিয়া ওইদিনই দুপুর আনুমানিক দেড়টায় ভুক্তভোগী সাংবাদিকের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে, মিথ্যা মামলার আসামি করবে ও প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। একই ভাবে সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইসমাইলকেও হুমকি প্রদান করেন বলে জানা যায় ।

ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে। এই বিষয়ে আমি বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। থানা কতৃপক্ষ অভিযোগটি সাধারণ ডায়েরী হিসাবে গ্রহণ করেছেন। বিষয়টি সিএমপি কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনারকে (ক্রাইম) অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। বর্তমানে আমি ও আমার পরিবার নিয়ে অনিরাপদে আছি।

অভিযোগটি বর্তমান তদন্তে প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, জুয়া নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে একজন সাংবাদিককে হুমকির ঘটনার অভিযোগ আমার কাছে এসেছে। আমি অভিযোগটি আদালতে প্রেরণ করেছি। তদন্ত চলমান রয়েছে। নির্দেশ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর