বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের গোল টেবিল বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৯১ সময় দেখুন
চট্টগ্রাম-১৩ আসনে  জামায়াতের গোল টেবিল বৈঠক

জামায়াতের ৫ দফা দাবী বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে: অধ্যাপক নুরুল আমীন চৌধুরী

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক নুরুল আমীন বলেছেন, ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবী নিয়ে গণসংযোগ করা হয়েছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবীগুলো এখন জনগণের দাবীতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই। এ গণদাবী বাস্তবায়নে জনগণ উদ্বুদ্ধ হলেই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে অতীত নির্বাচনে জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফর্মুলা দিয়েছে। এখন যে ফর্মুলা দিয়েছে তা আর কখনো ফ্যাসিবাদ হয়ে ওঠার কোন দলের সুযোগ হবে না।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কর্ণফুলীর ক্রসিংস্থ এস.আর স্কয়ার কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা, মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু, সময়ের আলো কর্ণফুলী-আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, পূর্বকোণের প্রতিনিধি মোরশেদ নয়ন, পূর্বদেশ প্রতিনিধি মুহাম্মদ আয়াজ, সমকাল প্রতিনিধি আকরাম হোসেন রানা, জিটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আনোয়ারা প্রতিনিধি তৌহিদুল আলম, দৈনিক আজাদী প্রতিনিধি নুরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ারুল হক, প্রথম আলো প্রতিনিধি মোরশেদ আলম, দেশ রূপান্তর এর জাহেদুল ইসলাম, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর সহ জামায়াতে ইসলামী এবং সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জামায়াত যে দাবী উত্থাপন করছে, তা যৌক্তিক। কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর যৌক্তিকতা তুলে ধরা প্রয়োজন। সরকার আশা করি সকল নিবন্ধিত দলকে নিয়ে এর সমাধান করবে। লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য আমরাও একমত। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে সত্য প্রকাশে বাধার সৃষ্টি হয়। দুর্নীতি ও অনিয়ম নিয়ে নিউজ করলে আমাদের প্রতি হুমকি আসে। চুরি, ডাকাতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় হতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। জনমত গঠনের চেষ্টা করছি। জনগণ আমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। তারা অতীতের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে ৫ দফা দাবী আদায় করা হবে, ইনশাআল্লাহ।

বৈঠকে আনোয়ার ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর