রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

চবিতে ৩৮২ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
চবিতে ৩৮২ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাক্কলিত রাজস্ব বাজেট ৩৮২ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

রোববার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চবি সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির (এফসি) ৫৮ তম যৌথ সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট ৩৮৭ কোটি ৩২ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থ বছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট ৩৮২ কোটি ৪১ লাখ টাকা অনুমোদন করা হয়।

উপাচার্য শিরীন আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সিন্ডিকেট ও এফসি’র যৌথ সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং এফসি সদস্য প্রফেসর ড. মো শফিকুল ইসলাম, প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান ও প্রফেসর ড. সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/সিসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর