শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবি’র ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২২৬ সময় দেখুন
চবি’র ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট মাসে। সম্ভাব্যসূচি অনুযায়ী আগামী ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সম্মিলিত ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় নেয়া সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, সোমবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ সারাবাংলাকে বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ২০২০-২১ শিক্ষাবর্ষে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ এই চারটি অনুষদের বিভাগগুলো হলো, রসায়ন, পরিসংখ্যান, গণিত, ফলিত রসায়ন ও কেমিকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যা, প্রণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট, পরিবেশ বিজ্ঞান, ফিশারিজ, ওশোনোগ্রাফি, মেরিন সায়েন্স।

কলা ও মানববিদ্যা অনুষদ “বি” ইউনিটের বিভাগগুলো হলো, পালি, সংস্কৃত, ফারসি ভাষা ও সাহিত্য, আধুনিক ভাষা শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ,বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন। তবে সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে বি-১ উপ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদ সি ইউনিটের বিভাগগুলো হলো, হিউম্যান রিসোর্চ অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স,অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং।

সব গ্রুপের শিক্ষার্থীরা সমন্বিত ডি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো, অর্থনীতি, লোকপ্রশাসন, যোগাযোগ ও সাংবাদিকতা, সমাজতত্ত্ব, রাজনীতি বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, নৃবিজ্ঞান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ও আইন অনুষদের আইন বিভাগ, ব্যবসায় প্রশাসনের সব বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ রয়েছে।

এছাড়াও শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ (ডি-১ উপ-ইউনিট) সকল গ্রুপের আগ্রহী শিক্ষার্থীরা আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/সিসি/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর