শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবিসাসের দায়িত্বে সাইফুল-রায়হান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
চবিসাসের দায়িত্বে সাইফুল-রায়হান


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ভোটগণনা শেষে ফলপ্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম।

এছাড়াও চবিসাসের কার্যনির্বাহী কমিটির অন্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন— সহসভাপতি পদে সময়ের আলোর প্রতিনিধি আহমেদ সালমান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাক ও ডিবিসি নিউজের মাহবুব এ রহমান।

এদিকে, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে যথাক্রমে ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ; প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু এবং কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজের প্রতিনিধি মোহাম্মদ আজহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে, প্রক্টর কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত  ভোটগ্রহণ চলে। চবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এছাড়াও নির্বাচন সহকারী কমিশনের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম।

সারাবাংলা/সিসি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর