শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবি ডিন নির্বাচন ৩০ মার্চ, ৮ অনুষদে লড়বেন ২২ প্রার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
চবি ডিন নির্বাচন ৩০ মার্চ, ৮ অনুষদে লড়বেন ২২ প্রার্থী


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আট অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তিন দলের ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকতা এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে অংশ নেওয়া দলগুলো হলো- আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দল, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দল ও বিএনপিপন্থী একাংশ শিক্ষক সমর্থিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রেজিস্ট্রার মনিরুল হাসান বলেন, এবারের ডিন নির্বাচনে আটটি অনুষদে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দু’জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের আট জন, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দলের তিন জন, বিএনপিপন্থী আরেকাংশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের চার জন ও হলুদ দলের সাত জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

হলুদ দলের প্রার্থীরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ব্যবসায় প্রশাসন অনুষদে অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদে অধ্যাপক মো. জাকির হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদে বর্তমান ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীব বিজ্ঞান অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের ড. মোহাম্মদ তৌহিদ হোসেন, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে ফিশারিজ বিভাগের অধ্যাপক ডিন ড. মো. রাশেদ-উন-নবী।

হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম হাসান ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, সমাজবিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন, আইন অনুষদে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, ইঞ্জিনিয়ারিং অনুষদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. কাজী তানভীর আহাম্মদ রনি, জীব বিজ্ঞান অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর।

সাদা দলের প্রার্থীরা হলেন- জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। কলা ও মানববিদ্যা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের ড. মো. আবদুল মান্নান। বাকি পাঁচটি অনুষদে প্রার্থী দেয়নি সাদা দল।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থীরা হলেন- সমাজবিজ্ঞান অনুষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদে ইসলামিক স্টাডিজ বিভাগের ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে ইনস্টিটিউট পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। বাকি তিন অনুষদে প্রার্থী দেয়নি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

সারাবাংলা/সিসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর