ভোলা জেলা প্রতিনিধিঃ
চলমান কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে ১বছর পূর্ণ হওয়ায় ভোলা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ
রেড ক্রিসেন্ট চরফ্যাশন উপজেলা টিমের আয়োজনে কেক কাটা ও টিকা কার্যক্রম অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হলরুমে চরফ্যাশন উপজেলা রেড ক্রিসেন্টের
দলনেতা মোবাশ্বের আলম’র সভাপতিত্বে উপদলনেতা তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক,বিশেষ অতিথি হিসেবে
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির, টিকা কার্যক্রম কো-অর্ডিনেটর ডাঃ আঃ হাই, ইপিআই সুভাষ চন্দ্র
মজুমজুদার, ভোলা জেলা রেড ক্রিসেন্টের উপ-যুব প্রধান সাদ্দাম হোসেনসহ চরফ্যাশন উপজেলা রেড ক্রিসেন্টের
সকল যুবসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, টিকা কার্যক্রম অগ্রগতির বিষয়ে আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৭ ই ফেব্রুয়ারী ২০২১ তারিখ থেকে ৭ ই ফেব্রুয়ারী ২০২২ তথ্য মতে চরফ্যাশন উপজেলায় এ পর্যন্ত
কোভিড-১৯ টিকা প্রায় ৪৩৫২১২ ডোজ ও ১ম ডোজ ২৭৬৪৪৫ জনকে প্রদান করা হয়েছে যা চরফ্যাশন উপজেলার
সর্বমোট জনসংখ্যার ৪৮ শতাংশ।