শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

চলতি মাস থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০২ সময় দেখুন
চলতি মাস থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আবারও সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। তবে যদি শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেবো।

তিনি বলেন, সরকার সম্মিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরিতে কাজ করছে।

মেডিক্যাল ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা নেওয়া সব প্রতিষ্ঠানেই এই নীতি অনুসরণ করা উচিত।

করোনা সংক্রমণের কারণে দুই ধাপে দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রথমে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানলো বন্ধ ছিল এবং গত বছরের ১২ সেপ্টেম্বর আবারও আংশিকভাবে চালু হয়।

দ্বিতীয় ধাপে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে।

এবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় করোনা টিকার দুটি ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর